• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ

Published রবিবার, ২৯ মার্চ, ২০২৬

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা। পদত্যাগকারী ওই নেতার নাম মোঃ লিটু ভূইয়া। তিনি উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

​রবিবার (২৯ মার্চ) বিকেলে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই আনুষ্ঠানিক ঘোষণা দেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিটু ভূইয়া জানান, তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় এবং স্বজ্ঞানে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ-পদবি থেকে পদত্যাগ করছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি তার ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেছেন।

​তিনি আরও বলেন, “আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক রইল না এবং ভবিষ্যতেও আমি আর কোনো রাজনৈতিক কার্যক্রমে দলটির সাথে যুক্ত থাকব না।”

​এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


More News Of This Category