• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষাখাতে ঘটতে যাচ্ছে আমূল পরিবর্তন মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রোজবার্তা সাক্ষাৎকার মুকসুদপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে ইউএনও’র নেতৃত্বে বিশেষ অভিযান: ঈদযাত্রা ও বাজারদর নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন গোপালগঞ্জে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময়

মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

Published সোমবার, ২৩ মার্চ, ২০২৬

বাদশাহ মিয়া: গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুত করার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির জানান, মুকসুদপুর উপজেলা সদর বাজারের ব্যবসায়ী মো: শাহ জালাল তার ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স জালাল এন্টারপ্রাইজে’ অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুত করে রেখেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

​এ সময় দোকানে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুত রাখার দায়ে ব্যবসায়ী মো: শাহ জালালকে এলপিজি বিধিমালা ২০০৪ (ধারা ৬-এর ক/৭৪/৮৯) অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

​তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ও জ্বালানি মজুত প্রতিরোধের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হবে।


More News Of This Category