• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত

তুরস্ক-অস্ট্রেলিয়া-সিঙ্গাপুরে ঈদের তারিখ ঘোষণা: কবে কোন দেশে উদযাপন?

Published বুধবার, ১৮ মার্চ, ২০২৬

রোজবার্তাঃ

পবিত্র রমজান মাসের শেষে দোরগোড়ায় কড়া নাড়ছে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। বিশ্বজুড়ে যখন চাঁদ দেখার অপেক্ষায় প্রহর গুনছেন ধর্মপ্রাণ মুসলিমরা, ঠিক তখনই তুরস্ক, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর আনুষ্ঠানিকভাবে তাদের দেশে ঈদ উদযাপনের তারিখ ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ-এর বরাতে এই তথ্য জানা গেছে।

​তুরস্কে ঈদ ২০ মার্চ

​তুরস্কের সরকারি ঘোষণা অনুযায়ী, দেশটিতে আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির কর্তৃপক্ষ আশা করছে, আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যায় তুরস্কের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যাবে। সেই হিসেবে পরের দিনই দেশটিতে উৎসবের আমেজ শুরু হবে।

​২১ মার্চ ঈদুল ফিতর সিঙ্গাপুরে

​অন্যদিকে, সিঙ্গাপুর সরকারও আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ নিশ্চিত করেছে। তবে তুরস্কের একদিন পর অর্থাৎ ২১ মার্চ (শনিবার) দেশটিতে ঈদ উদযাপিত হবে। সিঙ্গাপুর কর্তৃপক্ষের গণনা অনুযায়ী, আগামী ২০ মার্চ সেখানে শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর ফলে এবার সিঙ্গাপুরের বাসিন্দারা ৩০টি রোজা পূর্ণ করবেন।

​অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিলের ঘোষণা

​অস্ট্রেলিয়াতেও আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর পালনের ঘোষণা দিয়েছে দেশটির ফতোয়া কাউন্সিল। কাউন্সিলের হিসেব মতে, ১৯ মার্চ (বৃহস্পতিবার) চলতি হিজরি সনের রমজান মাস শেষ হবে। ফলে ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে এবং ওই দিনই দেশটিতে সিয়াম পালনকারীরা ঈদ উদযাপন করবেন।

​সাধারণত ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ওপর ভিত্তি করে বিভিন্ন দেশে ঈদের তারিখের ভিন্নতা দেখা যায়। এই তিন দেশের ঘোষণার পর এখন এশিয়ার অন্যান্য দেশসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে তাকিয়ে আছেন বিশ্ববাসী।


More News Of This Category