• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল নেজামে ইসলাম

Published সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

নিউজ ডেস্ক:

নির্বাচন কমিশন সূত্র মতে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় সর্বশেষ নিবন্ধিত দল ‘বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি’। যার নিবন্ধন নম্বর ৬৩ ও প্রতীক ‘বই’।

চলতি ডিসেম্বর মাসে ৪ টি নতুন রাজনৈতিক দল নিবন্ধন পায়। যার মধ্যে ১১ ডিসেম্বর জনতার দল (কলম), ২১ ডিসেম্বর আম জনতার দল (প্রজাপতি), ২৩ ডিসেম্বর বাংলাদেশ সমঅধিকার পার্টি (দোয়াত কলম) এবং ২৮ ডিসেম্বর বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি (বই) প্রতীক হিসেবে নিবন্ধন পেয়েছে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন তফসিল অনুসারে ২৯ ডিসেম্বর ২০২৫ প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সে হিসেবে ২৮ ডিসেম্বর নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাওয়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি জাতীয় নির্বাচনের মনোনয়ন গ্রহণ ও জমাদানের জন্য সময় বৃদ্ধির দাবী জানিয়েছে।

নেজামে ইসলাম পার্টির দলীয় সূত্রে জানা যায় সদ্য নিবন্ধন পেলেও দলটি রাজনৈতিক পথচলা প্রাচীনতম দলগুলির একটি। ১৯৫২ সালে মুসলিম লীগ থেকে বেড়িয়ে আসা নেজামে ইসলাম পরবর্তীতে ১৯৫৪ সনের ঐতিহাসিক যুক্তফ্রন্টের অন্যতম শরিক দল হিসেবে তদানীন্তন পাকিস্তান জাতীয় ও প্রাদেশিক পর্যায়ে ৩৬ টি আসন সহ একাধিক মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পায়। সেই থেকে নানান চড়াই-উতরাই, আলোচনা ও সমালোচনা স্বত্তেও দেশের রাজনৈতিক দল হিসেবে বিশেষ করে নির্বাচনী জোট গঠনে বরাবরই ভূমিকা রেখে আসছে দলটি। বর্তমানে জামায়াত নেতৃত্বে আট দলের অন্যতম বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সদ্য নিবন্ধন পাওয়ায় উল্লসিত দলটির নেতাকর্মী।


More News Of This Category