• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

জেনারেল এম এ জি ওসমানীকে ফিল্ড মার্শাল খেতাব দেওয়ার দাবি রাওয়ার

Published সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

রোজবার্তা: মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীকে ফিল্ড মার্শাল খেতাব দেওয়ার দাবি জানিয়েছে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)। আজ ১৬ ফেব্রুয়ারি, সোমবার দুপুরে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে জেনারেল এম এ জি ওসমানীর ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ দাবি জানানো হয়।


স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন। তিনি মহান মুক্তিযুদ্ধে জেনারেল এম এ জি ওসমানীর অভূতপূর্ব নেতৃত্ব ও ব্যক্তিত্বের প্রশংসা করে বলেন, “আমরা জেনারেল ওসমানীকে তাঁর প্রাপ্য সম্মান ও স্বীকৃতি দিতে পারিনি। এতে তাঁর কোনো ক্ষতি হয়নি; বরং জাতি হিসেবে আমরাই ক্ষতিগ্রস্ত হয়েছি। মুক্তিযুদ্ধে তাঁর নেতৃত্ব এই যুদ্ধকে অনন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। ইতিহাসের পাতায় তা যথাযথভাবে স্বীকৃত না হলেও বাংলাদেশের মানুষ জেনারেল ওসমানীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।”


তিনি রাওয়ার উত্থাপিত দাবির সঙ্গে একমত পোষণ করে বলেন, “রাওয়া নেতৃবৃন্দের উচিত প্রতিনিধি দলের মাধ্যমে এ দাবিটি তিন বাহিনীর প্রধানদের কাছে তুলে ধরা, যাতে তাঁরা সরকারের কাছে বিষয়টি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।” তিনি আরও বলেন, বিষয়টি উপস্থাপন করা হলে সরকার যেন অনুমোদন দেয়, সে ব্যাপারে তিনি সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন।


রাওয়া চেয়ারম্যান কর্নেল (অব.) আব্দুল হক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) আবু নওরোজ খুরশিদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই স্মরণসভায় রাওয়া সদস্য এয়ার কমোডর (অব.) শফিকুল ইসলাম রাওয়ার পক্ষ থেকে জেনারেল (অব.) এম এ জি ওসমানীকে মরণোত্তর “ফিল্ড মার্শাল” উপাধিতে ভূষিত করার আহ্বান জানান।


More News Of This Category