• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষাখাতে ঘটতে যাচ্ছে আমূল পরিবর্তন মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রোজবার্তা সাক্ষাৎকার মুকসুদপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে ইউএনও’র নেতৃত্বে বিশেষ অভিযান: ঈদযাত্রা ও বাজারদর নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন গোপালগঞ্জে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময়

শপথের আগেই রাজপথে ১১ দলের বিক্ষোভ

Published সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

রোজবার্তা:

শপথের আগেই রাজপথে বিক্ষোভে নেমেছে ১১ দল। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নির্বাচন-পরবর্তী নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতন ও নিরাপত্তার দাবিতে গতকাল সন্ধ্যায় এই বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। যা আজ ১৬ ফেব্রুয়ারি, সোমবার বিকালে বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত হয় এবং পল্টন থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিলের মাধ্যমে শেষ হয়।


বিক্ষোভ সমাবেশে প্রধান নেতৃবৃন্দের মধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


বক্তারা বলেন, সদ্য অনুষ্ঠিত নির্বাচন জাতির আশাভঙ্গ করেছে। তারা নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ আনেন। নির্বাচন-পরবর্তী সময়ে নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতনসহ বিভিন্নভাবে রাজনৈতিক চাপ সৃষ্টি ও প্রতিবন্ধকতার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এসব বন্ধ এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে বিচারের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় না আনলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন।


More News Of This Category