• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে নদীতে: ২৬ বছরেও নির্মিত হয়নি স্থায়ী ভাগাড় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ

বিতর্কিত বক্তব্যের জেরে বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুনশি বহিষ্কার

Published মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

রোজবার্তাঃ

দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য এবং কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে মঞ্জুরুল আহসান মুনশিকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।


প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মঞ্জুরুল আহসান মুনশির বক্তব্য ও কর্মকাণ্ড দলীয় নীতি, আদর্শ এবং সংগঠনের ভাবমূর্তির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তাকে দলের সব স্তরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মঞ্জুরুল আহসান মুনশির বক্তব্য ঘিরে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওটিতে তার বক্তব্যকে ভোটারদের প্রতি হুমকিস্বরূপ ও উসকানিমূলক বলে দাবি করেন অনেকে। এ নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও প্রতিক্রিয়া দেখা দেয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভবিষ্যতেও কেউ দলীয় নীতি ও আদর্শের বাইরে গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দ্বিধা করা হবে না। এতে স্পষ্টভাবে দলীয় শৃঙ্খলা বজায় রাখার কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বহিষ্কার শুধু একজন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নয়, বরং দলের ভেতরে ও বাইরে একটি স্পষ্ট বার্তা— বিতর্কিত ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


More News Of This Category

Recent Comments

No comments to show.