• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি

গোপালগঞ্জ–১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মো: মিজানুর রহমান

Published বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

রোজবার্তাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ–১ (মুকসুদপুর–কাশিয়ানী একাংশ) সংসদীয় আসন নং ২১৫-এ প্রার্থীদের হলফনামা যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন মো: মিজানুর রহমান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে। তিনি দলীয় প্রতীক হাত পাখা নিয়ে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচনী হলফনামা সূত্রে জানা গেছে, মো: মিজানুর রহমান মুকসুদপুর উপজেলার টেংরাখোলা এলাকার বাসিন্দা। তাঁর বয়স ৪৩ বছর। তিনি এম এস এস ডিগ্রিধারী এবং পেশায় একজন চাকুরিজীবী।

হলফনামা অনুযায়ী, তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলার তথ্য নেই। বার্ষিক আয়ের উৎস হিসেবে চাকুরি থেকে আয় দেখানো হয়েছে ৪ লাখ ২৯ হাজার ৬৫৩ টাকা। পাশাপাশি নগদ অর্থ হিসেবে তাঁর কাছে রয়েছে ২২ হাজার ৬৭৪ টাকা।

২০২৬ সালের আয়কর বিবরণী অনুযায়ী মো: মিজানুর রহমানের বার্ষিক আয় ৪ লাখ ২৯ হাজার ৬৫৩ টাকা এবং মোট ঘোষিত সম্পদের পরিমাণ ৩০ লাখ ৮৯ হাজার ৩০৮ টাকা।

রাজনৈতিক জীবনে তিনি ইসলামী ছাত্র আন্দোলন গোপালগঞ্জ শাখার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন।

স্থানীয় রাজনৈতিক মহলের ধারণা, নির্বাচনী প্রচারণা শুরু হলে গোপালগঞ্জ–১ আসনে রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে এবং প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে।

সূত্র: নির্বাচনী হলফনামা ও অন্যান্য সূত্র


More News Of This Category