• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

Published শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

রোজবার্তা :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র চেয়ারম্যান হলেন তারেক রহমান। আজ ৯ জানুয়ারি রাতে গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সম্মতির ভিত্তিতে তারেক রহমান চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন। যদিও দলের গণতান্ত্রিক ধারাবাহিকতা তিনি ইতোপূর্বে চেয়ারম্যান হয়েছেন তবে আজ সেটার আনুষ্ঠানিক অভিষেক বলা যায়।

বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান এর দ্বায়িত্ব গ্রহন সম্পর্কে দলটি জানায়,

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে জনাব তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সর্বশেষ চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান ১৯৮৮ সালে বগুড়া জেলার গাবতলি থানা বিএনপির প্রাথমিক সদস্য হন৷ এরপর তিনি ২০০২ সালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ২০০৯ সালে দলের পঞ্চম কাউন্সিলে সিনিয়র সহ সভাপতি পদ লাভ করেন।

২০১৮ সালে বেগম খালেদা জিয়া কে কারাগারে প্রেরণ পরবর্তী সময় থেকে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ বেগম জিয়ার মৃত্যুতে তিনি অনিবার্য ভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন৷


More News Of This Category