রোজবার্তা :
মাত্র ২৭ দিন আগে স্থানীয় সরকারের মতো গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগী উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঈয়া আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জনগণ শঙ্কিত বলে দাবী করেছেন। আজ মঙ্গলবার ৬ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের সাথে সাক্ষাৎ পরবর্তী সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সজিব ভূঈয়া জানান, তফসিল পরবর্তী হাদি হত্যাকাণ্ড দেশের রাজনৈতিক অস্থিরতার বড় প্রমাণ। জনগণ এখনো প্রশ্ন করে জাতীয় নির্বাচন হবে কি না। এসব বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকরী ব্যবস্থা দেখতে চান তিনি।
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে আসিফ মাহমুদ সজিব ভূঈয়া, জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, পতিত আওয়ামীলীগের ফ্যাসিবাদের প্রধানতম নিয়ামক হিসেবে কাজ করা জাতীয় পার্টি কি করে নির্বাচনে অংশ নেয়। তাদের মুক্ত নির্বাচন নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণে সিইসি কে বলেছেন বলে জানান।