• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি

মুকসুদপুরে পৃথক সংবাদ সম্মেলনে যুবলীগ নেতাসহ ১২ আ’লীগ নেতার পদত্যাগ

Published রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে যুবলীগ নেতাসহ আওয়ামী লীগের ১২ জন নেতা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে, উপজেলার মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম এবং গোহালা ইউনিয়নের সিন্দিয়াঘাট এলাকায় এ পৃথক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মহারাজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বাইজিদ মোল্যা, মোচনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসমত তালুকদার, গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মোড়ল, সহ-সভাপতি হাজী মো. ফারুক মল্লিক, দপ্তর সম্পাদক মিন্টু কাজী, ধর্ম বিষয়ক সম্পাদক হান্নান মল্লিক, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল খন্দকার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরইসলাম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল কাজী, রাঘদী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন পদত্যাগের ঘোষণা দেন।

এসময় লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা স্বেচ্ছায় ও স্বজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

সংবাদ সম্মেলনে তারা শান্তিপূর্ণভাবে নিজেদের সিদ্ধান্তের কথা জানান এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান সম্পর্কে কোনো মন্তব্য করেননি।


More News Of This Category