• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি

আপিলে যাচ্ছেন কাবির মিয়া আর শিমুল মিয়া

Published শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

রোজবার্তা :

গোপালগঞ্জ ১ সংসদীয় আসনের দুই আলোচিত প্রার্থী মো: কাবির মিয়া ও আশ্রাফুল আলম শিমুল সহ ৪ জনের প্রার্থীতা আজ ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা কতৃক বাতিল ঘোষণা করা হয়। এবিষয়ে জানতে চাওয়া হলে প্রাথমিক প্রতিক্রিয়ায় কাবির মিয়া ও শিমুল মিয়ার ঘনিষ্ঠ সূত্র মতে তারা উভয় যার যার অবস্থান থেকে প্রার্থীতা বাতিলের সীদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন এবং তাদের প্রার্থীতা ফিরে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ, মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক দুইবারের নির্বাচন চেয়ারম্যান কাবির মিয়া ও মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান আশ্রাফুল আলম শিমুল উভয় স্থানীয় রাজনীতিতে ব্যপক জনপ্রিয় ও ভোটের মাঠে তুখোড় রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। তাদের মধ্যে কাবির মিয়া কারারুদ্ধ অবস্থায় গণ অধিকার পরিষদের দলীয় প্রার্থী হিসেবে এবং আশরাফুল আলম শিমুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ১ আসনে প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন।

কমিশন সূত্র মতে আপিলের সুযোগ আগামী ১১ জানুয়ারি পর্যন্ত এবং নিষ্পত্তির তারিখ ১৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।


More News Of This Category