• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি

মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

Published মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বাদশাহ মিয়া:

​গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

​মঙ্গলবার (২১ জুলাই) ভোররাত ৩টার দিকে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের জনৈক আওলাদ মোল্লার পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত রিয়ান মোল্লা মুকসুদপুর উপজেলার কমলাপুর মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে।

​আটক ব্যক্তিরা হলেন—একই গ্রামের দুলাল মোল্লার ছেলে আরিফ মিয়া (২০) ও রবিউল শেখের ছেলে মুরছালিন শেখ (১৬)।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (১৯ জুলাই) রিয়ান তার দুই সঙ্গী আরিফ ও মুরছালিনকে নিয়ে আওলাদ মোল্লার বাগান থেকে ডাব পাড়তে যায়। একপর্যায়ে রিয়ান গাছে উঠে ডাব পাড়তে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। ডাব চুরির বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে আরিফ ও মুরছালিন রিয়ানকে পুকুরে খোঁজাখুঁজি করে না পেয়ে কাউকে কিছু না বলেই বাড়ি ফিরে যায়।

​এদিকে রিয়ান বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সন্দেহের ভিত্তিতে আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ডাব চুরি ও রিয়ানের পুকুরে পড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে। পরে মঙ্গলবার ভোররাতে স্বজনেরা আওলাদ মোল্লার বাগানের পরিত্যক্ত পুকুরে খুঁজে রিয়ানের মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ হেফাজতে নেয়। এ ঘটনায় স্থানীয়রা আরিফ ও মুরছালিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

​মুকসুদপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যু বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


More News Of This Category