• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি

মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

Published বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ):

​গোপালগঞ্জের মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, উপজেলা কৃষি অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাইম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আ. আজিজ এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস এম মাহাতাব উদ্দিন প্রমুখ।

​এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


More News Of This Category