বাদশাহ মিয়া, মুকসুদপুর:
গোপালগঞ্জের মুকসুদপুরে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে পূবালী ব্যাংক পিএলসি মুকসুদপুর ইসলামিক ব্যাংকিং শাখার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
পূবালী ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার ব্যবস্থাপক মুসা কালিমুল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ফরিদপুর অঞ্চলের হেড অব এডিসি ডিপার্টমেন্টের নির্বাহী ব্যবস্থাপক সাগর কুমার পোদ্দার।
পূবালী ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার সহকারী ব্যবস্থাপক হাসিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সদস্য মোয়াজ্জেম হোসেন মিন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু এবং বিআরডিবির সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বাহার মিয়া প্রমুখ।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে ফ্রি ব্যাংক হিসাব খোলার সুবিধা, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপ রেজিস্ট্রেশন, পূবালী ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন, ব্যবসায়ীদের জন্য পস (POS) ও বাংলা কিউআর (QR) আবেদনের সুবিধাসহ অন্যান্য ব্যাংকিং সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
মতবিনিময় সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।