• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি

প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী

Published সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ):

​প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার পর দক্ষিণবঙ্গে এটিই তার প্রথম সরকারি সফর। এই সফর ঘিরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুরের বরইতলা এলাকায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানাতে সড়কের দুই পাশে ভিড় করেন।

​গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে এই গণসংবর্ধনার আয়োজন করা হয়।

​সোমবার (১৩ জুলাই) সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং ফরিদপুর-বরিশাল মহাসড়ক হয়ে মুকসুদপুর অতিক্রম করেন প্রধানমন্ত্রী। এ সময় তাকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বরইতলা এলাকায় সমবেত হন।

​প্রধানমন্ত্রীর গাড়িবহর বরইতলা অতিক্রম করার সময় মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে উপস্থিত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

​বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানও গাড়ির ভেতর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।


More News Of This Category