• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি

মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২

Published বুধবার, ১০ জুন, ২০২৬

বাদশাহ মিয়া:

​গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর শহিদুল মাতুব্বর (৩৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​বুধবার (১০ জুন) বিকেলে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের পন্থাপাড়া এলাকার কাটাখাল নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করে মুকসুদপুর থানা-পুলিশ।

​নিহত শহিদুল মাতুব্বর গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের মৃত আ. ছালাম মাতুব্বরের ছেলে।

​মঙ্গলবার (৯ জুন) শহিদুলের ছিনতাই হওয়া ইজিবাইকটি মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট থেকে উদ্ধার করে পুলিশ। সেই সূত্র ধরে বুধবার (১০ জুন) সকালে এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শহিদুলের প্রতিবেশী কমলাপুর গ্রামের মৃত আবু শেখের ছেলে নূর হোসেন শেখ মাইকেল (৩৫) ও একই গ্রামের কাশেম শেখের ছেলে পলাশ শেখকে (৩৪) আটক করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে।

​ইজিবাইক চালক শহিদুল মাতুব্বরের ছোট ভাই সাহিদুল মাতুব্বর বলেন, “আমার বড় ভাই ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন। গত ৬ জুন সকাল ১০টার দিকে তিনি ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। তারপর আর বাড়িতে ফিরে আসেননি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও আমরা তাঁকে পাইনি। পরের দিন পরিবারের পক্ষ থেকে মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ইজিবাইক ছিনিয়ে নিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

​মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, “ইজিবাইক উদ্ধারের পর দুইজনকে আটক করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী আমরা লাশ উদ্ধার করি। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি তদন্ত করছি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”


More News Of This Category