• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

মুকসুদপুরে নাট্যজন কল্যাণ কুমার দাসের স্মরণসভা অনুষ্ঠিত

Published শনিবার, ৯ মে, ২০২৬

বাদশাহ মিয়া:

গোপালগঞ্জের মুকসুদপুরের বিশিষ্ট নাট্যজন কল্যাণ কুমার দাসের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (৮ মে) রাতে উপজেলার বাটিকামারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ‘সমতা থিয়েটার’-এর আয়োজনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। সমতা থিয়েটারের সভাপতি সাহেব আলী মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শিমুল, নাট্যকার ম. নিজাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ফিরোজ খান, সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, নজরুল ইসলাম পান্নু, মোস্তাফিজুর রহমান সেলিম এবং লেখক মাহফুজুর রহমান রিপন প্রমুখ।

​এ সময় উপজেলার বিভিন্ন নাট্যকার, কবি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যাঙ্গনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা এবং কল্যাণ কুমার দাসের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা তাঁর কর্মময় জীবন, নাট্যচর্চায় অবদান এবং সাংস্কৃতিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

​বক্তারা বলেন, কল্যাণ কুমার দাস ছিলেন সমতা থিয়েটারের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি। পাশাপাশি তিনি বাংলাদেশ টেলিভিশনের নাটকেও অভিনয় করেছেন। তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন পদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদক এবং সমতা থিয়েটার পদকে ভূষিত হয়েছিলেন।

​সদা হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত এই শিল্পী ১৯৫২ সালের ১৮ জুলাই মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০২৬ সালের ২৯ মার্চ পরলোকগমন করেন।


More News Of This Category