• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

প্রতীক বরাদ্দ না হওয়া পর্যন্ত প্রচারণা নিষিদ্ধ: নির্বাচন কমিশনের কঠোর নির্দেশনা

Published সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৬ ইং। যার মনোনয়ন সংগ্রহ ও জমাদানের শেষ আজ ২৯ ডিসেম্বর। নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল ও জোট প্রার্থীরা সহ স্বতন্ত্র প্রার্থীদের পুরোমাত্রায় চলছে নির্বাচনী প্রচারণা। যদিও নির্বাচনী আইন ও বিধিনিষেধ মতে, প্রতীক বরাদ্দ না পাওয়া পর্যন্ত প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ও ভোট প্রার্থনার সুযোগ নেই। কিন্তু সে ব্যপারে প্রার্থী সহ তার সমর্থকদের খুব বেশী তোয়াক্কা করতে দেখা যায় না প্রচারণার মাঠে। যা নিয়ে নির্বাচন কমিশনেরও তৎপরতা তেমন থাকে না বললেই চলে।

যদিও এবারের নির্বাচন ক্ষেত্রে কমিশন ইতোমধ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ সীদ্ধান্ত ও কার্যক্রমে সফলতা দেখিয়েছে। যার মধ্যে অন্যতম তফসিল ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যে নির্বাচনে অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীদের সকল ব্যানার, ফেস্টুন, পোষ্টার সরিয়ে ফেলাটা বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়া প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ ও জমাদানের ক্ষেত্রে তেমন অপ্রীতিকর পরিবেশ বা ঘটনা পরিলক্ষিত হয় নি। তবে সদ্য আরোপ করা, প্রতীক বরাদ্দ না পাওয়া পর্যন্ত প্রচারণা নিষেধের বিষয়টি বাস্তবিক পক্ষে কি পরিমাণ পালিত হয় সেটাই দেখবার জন্য অপেক্ষা করতে হবে ২১ জানুয়ারী ২০২৬ ইং পর্যন্ত বা আরও প্রায় ২৩ দিন। নির্বাচনের সময় প্রার্থী ও তার কর্মীসমর্থকদের এতো দীর্ঘসময় অপেক্ষা করানো বা প্রচারণা স্থগিত রাখা সত্যিই বড় চ্যালেঞ্জ কমিশনের জন্য।


More News Of This Category