• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে নদীতে: ২৬ বছরেও নির্মিত হয়নি স্থায়ী ভাগাড় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ

ডা. শফিকুর রহমানের নেতৃত্বে শহীদ মিনারে বিরোধী জোটের পুষ্পার্ঘ্য অর্পণ

Published শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

রোজবার্তা:

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে প্রধান বিরোধী জোট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে। জোটের প্রধান দল জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জামায়াতের সিনিয়র নায়েবে আমির এটিএম আজাহারুল ইসলাম এমপি, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন এমপি, আবুল হাসানাত এমপি, জামায়াতের মওলানা রফিকুল ইসলাম এমপি, সাইফুল আলম মিলন এমপি এবং নুরুল ইসলাম বুলবুল এমপিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর নেতারা সংক্ষিপ্ত বক্তব্যে ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, ভাষা আন্দোলনের চেতনা থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভিত্তি রচিত হয়েছে।


More News Of This Category

Recent Comments

No comments to show.