• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি

টানা শৈত্যপ্রবাহে গোপালগঞ্জে জনজীবন বিপর্যস্ত, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

Published বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

নিউজ ডেস্ক:

টানা মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে গোপালগঞ্জে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কয়েক দিন ধরে সূর্যের দেখা না মেলায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এই জেলাতেই।


আজ বুধবার (৩১ ডিসেম্বর) ভোর ৬টায় গোপালগঞ্জে তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ এবং পুরো এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল।


গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান দূর্জয় জানান, এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। শীতের এই পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।


প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে গত চার দিন ধরে জেলার কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন।

শীতের প্রভাবে কৃষি খাতেও দেখা দিয়েছে উদ্বেগ। কৃষকদের মতে, শীতের কারণে বোরো আবাদের জমিতে কাজ ব্যাহত হচ্ছে। সময়মতো শীত না কমলে বোরো আবাদে সমস্যা দেখা দিতে পারে।


More News Of This Category