• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত

গোপালগঞ্জ-১ আসনে ৯ প্রার্থীর মধ্যে ৬ জনের জামানত বাজেয়াপ্ত

Published শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

রোজবার্তাঃ

গোপালগঞ্জ-১ আসনে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেওয়া ৯ জন প্রার্থীর মধ্যে ৬ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, প্রদত্ত মোট বৈধ ভোটের কমপক্ষে ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পেলে কোনো প্রার্থীর জামানত রক্ষা পায় না।

এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৯১ হাজার ৯৭৯টি। সে অনুযায়ী জামানত রক্ষার জন্য একজন প্রার্থীকে ন্যূনতম ২৩ হাজার ৯৯৭ ভোট পেতে হতো। নির্ধারিত এই সীমা অতিক্রম করতে ব্যর্থ হওয়ায় ৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মো. সেলিমুজ্জান মোল্লা। তাঁর পাশাপাশি জামানত রক্ষা করতে সক্ষম হয়েছেন আরও দুই প্রার্থী— গণ অধিকার পরিষদের মো. কাবির মিয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মদ আব্দুল হামিদ মোল্লা।

জামানত হারানো প্রার্থীরা হলেন— স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুল (২১,২৭৬ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোহাম্মদ মিজানুর রহমান (৫,৮৭০ ভোট), স্বতন্ত্র প্রার্থী এম. আনিসুল ইসলাম (৩,২৫৭ ভোট), স্বতন্ত্র প্রার্থী মো. কাইউম আলী খান (২,১৮০ ভোট), জাতীয় পার্টি মনোনীত সুলতান জামান খান (৬২১ ভোট) এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত নীরদ চন্দ্র মজুমদার (৩৪৯ ভোট)।

উল্লেখ্য, গোপালগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৯৯ হাজার ৪৫১ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৪৪৭ জন, যা মোট ভোটারের ৪৯ দশমিক ৬৭ শতাংশ। প্রদত্ত ভোটের মধ্যে ৬ হাজার ৪৬৮টি বাতিল হওয়ায় বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৯১ হাজার ৯৭৯টি।


More News Of This Category