• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি

গোপালগঞ্জের তিন আসনেই গণভোটে ‘না’ ভোট জয়ী

Published শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

রোজবার্তাঃ
জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই ‘না’ ভোট জয়ী হয়েছে। জেলা প্রশাসন সূত্রে প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রতিটি আসনেই ‘না’ ভোট ‘হ্যাঁ’ ভোটের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে জয়ী হয়েছে।


আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জের তিনটি আসনের গণভোটে ‘না’ ভোটই প্রাধান্য পেয়েছে। জেলার তিনটি আসন মিলিয়ে মোট ৪ লাখ ৫১ হাজার ৪২৭ জন ভোটার গণভোটে অংশ নেন। এর মধ্যে ৩ লাখ ২৮ হাজার ৯৫৬ জন ‘না’ ভোট দেন এবং ১ লাখ ২২ হাজার ৫১৬ জন ‘হ্যাঁ’ ভোট দেন। ফলে সামগ্রিকভাবে জেলায় ‘না’ ভোট জয়ী হয়েছে।


আসনভিত্তিক ফলাফল


গোপালগঞ্জ-১ আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৮৩ হাজার ১৪। এর মধ্যে ‘না’ পেয়েছে ১ লাখ ২৮ হাজার ২৯৮ এবং ‘হ্যাঁ’ পেয়েছে ৫৪ হাজার ৭১৬ ভোট।


গোপালগঞ্জ-২ আসনে মোট ভোটার অংশগ্রহণ করেন ১ লাখ ৪১ হাজার ৫৯২ জন। এখানে ‘না’ ভোট ১ লাখ ৭ হাজার ২৯০ এবং ‘হ্যাঁ’ ভোট ৩৪ হাজার ৩০২।


গোপালগঞ্জ-৩ আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ২৬ হাজার ৮৬৬। এর মধ্যে ‘না’ পেয়েছে ৯৩ হাজার ৩৬৮ এবং ‘হ্যাঁ’ পেয়েছে ৩৩ হাজার ৪৯৮ ভোট।


তিনটি আসনেই ‘না’ ভোট স্পষ্ট ব্যবধানে জয়ী হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।


More News Of This Category