• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি

গোপালগঞ্জে ডিসেম্বর মাসে অস্বাভাবিক মৃত্যু ৩৬, উদ্বেগ প্রকাশ পুলিশের

Published শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

রোজবার্তা :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর সুষ্ঠু আয়োজন এবং গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক নিয়মিত মাসিক সভায় জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, গত মাসে (ডিসেম্বর ২০২৫) গোপালগঞ্জ জেলায় অস্বাভাবিকভাবে ৩৬ জনের মৃত্যু হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক। তিনি এ ধরনের মৃত্যুর হার দ্রুত কমিয়ে আনার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিক ন্যায়বোধ, ধর্মীয় ও নৈতিক দায়বদ্ধতা সৃষ্টির আহ্বান জানান।


জেলা পুলিশ সুপার বলেন, অপ্রত্যাশিত এই ৩৬টি মৃত্যুর মধ্যে মারামারি ও কোন্দলে নিহত হয়েছেন ৬ জন, সড়ক দুর্ঘটনায় ১০ জন এবং আত্মহত্যাজনিত ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে।


বিশেষ করে ছোটখাটো দাম্পত্য বিবাদ, পারিবারিক অশান্তি, অপ্রাপ্তবয়স্কদের অসামাজিক প্রভাব এবং সামাজিক অসচেতনতার কারণে এ ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এসব প্রতিরোধে জেলার ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিং কার্যক্রম জোরদার করার পাশাপাশি আইনি সচেতনতা বৃদ্ধির প্রস্তাব করেন তিনি।


গত ১১ জানুয়ারি বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের স্বচ্ছতা কার্যালয়ে আয়োজিত এ মাসিক সভায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মো. আরিফ উজ জামানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারিহা তাজনিনের সঞ্চালনায় কমিটির অন্যান্য সদস্য, জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category