• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি

গোপালগঞ্জের কাশিয়ানীতে একজনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

Published বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

নিউজ ডেস্ক:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় রক্তাক্ত হলো জনপথ। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ফুকরা ইউনিয়নের নাজিরের মোড় এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় প্রাণ হারান মোকলেছ মোল্লা (৪৩)।


স্থানীয়রা জানান, সন্ধ্যা ছয়টার দিকে মোকলেছ মোল্লা প্রতিবেশী সাকিবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে তাড়াইল বাজার থেকে বাড়ির পথে রওনা হন। পথে আগে থেকে ওত পেতে থাকা চার-পাঁচজন দুর্বৃত্ত তাদের পথ রোধ করে। আকস্মিক হামলায় সাকিব পালিয়ে যেতে সক্ষম হলেও হামলাকারীদের হাত থেকে রক্ষা পাননি মোকলেছ। ধারালো অস্ত্রের একাধিক আঘাতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।


তার আর্তচিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম।


কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধকে হত্যার কারণ হিসেবে দেখা হচ্ছে। এখনো লিখিত অভিযোগ না পেলেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


More News Of This Category