• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত

কাশিয়ানীতে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

Published মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

নিউজ ডেস্কঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিখোঁজের দুই দিন পর সিনথিয়া খানম মিষ্টি (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার তারাইল গ্রামের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সিনথিয়া উপজেলার ফুকরা ইউনিয়নের পাংখারচর গ্রামের লিটন শেখের মেয়ে।

কাশিয়ানীতে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধারে এলাকায় চরম শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, গত রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সিনথিয়া বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরদিন সোমবার শিশুটির মা সাপিয়া বেগম কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।


মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা তারাইল গ্রামের একটি বাগানে শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।


কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”
এ ঘটনায় এলাকায় চরম শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সুত্র ও ছবি: কালের কন্ঠ।


More News Of This Category