• বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে আহত ২৩ মুকসুদপুরে শহিদুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মুকসুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনা: জ্যাকনিল মালার ৪টি হাড় ভাঙা

Published বুধবার, ১৩ মে, ২০২৬

বাদশাহ মিয়া:

​গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ের বৈদ্যের মোড় নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় জ্যাকনিল বিশ্বাস মালা নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। গত ৩ মে ২০২৬, রবিবার উপজেলা সদর থেকে অফিসের কাজ শেষে ফেরার পথে বৈদ্যের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

​জানা যায়, রাস্তার ওপর শুকানোর জন্য বিছিয়ে রাখা ধানের খড় ও নাড়ার কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে (স্লিপ করে) যায়। এতে মোটরসাইকেল আরোহী জ্যাকনিল বিশ্বাস ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার শরীরের ৪টি হাড় ভেঙে গেছে।

​স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​এ ঘটনায় এলাকাবাসী সড়কে ধানের খড় ও নাড়া ফেলে রাখার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত রাস্তা পরিষ্কার এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।


More News Of This Category