• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন ও আলোচনা সভা

Published বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

বাদশাহ মিয়া:

​গোপালগঞ্জের মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার মহারাজপুর ইউনিয়নের নারায়নপুর সন্ধানী মাঠে নারায়নপুর গ্রামের সর্বস্তরের জনগণের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

​সমাজসেবক আলহাজ্ব শাজেদুর রহমান মুরাদ মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।

​মিলু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা, সমাজসেবক জামাল মোল্লা, এলান মুন্সি, ইউপি সদস্য হুসাইন আহমেদ কবির, সাবেক ইউপি সদস্য চান মিয়া মাতুব্বর এবং মহারাজপুর মাদকবিরোধী আন্দোলনের উদ্যোক্তা নজরুল ইসলাম, সোহেল তালুকদার, মোজা তালুকদার ও ইলিয়াছ মাতুব্বরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​আলোচনা সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সাথে যারা মাদক বিক্রির সাথে জড়িত, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি জানান এলাকাবাসী।

​উল্লেখ্য, কয়েকদিন পূর্বে এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা হিসেবে পরিচিত নারায়নপুর গ্রামের নুর ইসলাম মোল্লা, রোমান মোল্লা, রমজান মোল্লা, আরমান মোল্লা, হামিম মোল্লা ও তামিম মোল্লার সন্ত্রাসী হামলা ও নির্যাতনের শিকার হন একই গ্রামের হেমায়েত। এই ঘটনার পর থেকেই মাদকের বিরুদ্ধে ফুঁসে ওঠে এলাকাবাসী।


More News Of This Category