• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষাখাতে ঘটতে যাচ্ছে আমূল পরিবর্তন মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রোজবার্তা সাক্ষাৎকার মুকসুদপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে ইউএনও’র নেতৃত্বে বিশেষ অভিযান: ঈদযাত্রা ও বাজারদর নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন গোপালগঞ্জে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময়

মুকসুদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Published বুধবার, ১১ মার্চ, ২০২৬

বাদশাহ মিয়া:

পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. মাহমুদ আশিক কবির।

​আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আয়োজিত এই সভায় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা জোরদার, মাইকিং ও প্রচারণা, সুপেয় পানির ব্যবস্থা, জরুরি স্বাস্থ্যসেবা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, মুকসুদপুর উপজেলার প্রধান ঈদ জামাত মুকসুদপুর সদর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে যথাযথ সমন্বয়ের মাধ্যমে প্রতিটি ঈদগাহে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ঈদ উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় সাংবাদিকরা।

​পরিশেষে সভাপতি সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


More News Of This Category