• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষাখাতে ঘটতে যাচ্ছে আমূল পরিবর্তন মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রোজবার্তা সাক্ষাৎকার মুকসুদপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে ইউএনও’র নেতৃত্বে বিশেষ অভিযান: ঈদযাত্রা ও বাজারদর নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন গোপালগঞ্জে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময়

দেড় যুগ পর বিএনপি কার্যালয়ে তারেক রহমান

Published সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

রোজবার্তা : দীর্ঘ দেড় যুগ পর আজ ২৯ ডিসেম্বর বিকাল ৪ টায় সশরীরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত হন দলটির প্রধান কার্যালয় নয়াপল্টনে। তার উপস্থিত হবার খরবে মুহূর্তে দলীয় নেতাকর্মী সহ সাধারণ জনতার ভীড় জমে রাজধানীর ভিআইপি রোড সহ আশেপাশের এলাকায়।

দলের পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাকে স্বাগত জানান। এসময় অন্যান্য কেন্দ্রীয় নেতারা ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির এই কার্যালয়ের সামনে গত দেড় যুগে আয়োজিত প্রায় আন্দোলন সংগ্রাম ও বড় ধরনের সকল গণ জমায়েতে সহ দলীয় কর্মসূচিতে সাধারণত ভিডিও সংযোগে উপস্থিত থাকতেন লন্ডনে নির্বাসিত থাকা তারেক রহমান। যদিও সব প্রোগ্রামে তিনি বক্তব্য দিতেন না। আবার প্রয়োজন প্রেক্ষাপট বিবেচনায় দীর্ঘ বক্তব্যও রেখেছেন অনেক সময়ে। তবে প্রতিবার তার দৃশ্যপট প্রজেক্টে ভেসে উঠা মাত্র উপস্থিত নেতাকর্মীর বাধভাঙ্গা উল্লাস জানান দিন একসময় তিনি সশরীরের উপস্থিত হবেন দলীয় কার্যলয়ে। যা আজ বাস্তবায়ন ঘটলো দীর্ঘ লড়াই, সংগ্রাম, রক্তক্ষয়, মামলা, হামলা, গুম – হত্যার শিকার অসংখ্য নেতাকর্মী, প্রয়াত অধিকাংশ শীর্ষনেতা ও প্রি সহদর আরাফাত রহমান সহ মৃত্যুমখে রেখে আসা বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া যখন এভারকেয়ার হাসপাতালে।


More News Of This Category