• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মুকসুদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Published রবিবার, ৮ মার্চ, ২০২৬

বাদশাহ মিয়া:

​”আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

​রবিবার (৮ মার্চ) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ ‘বিজয়’ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দিন আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা সমাজসেবা অফিসার মো. রাকিবুল হাসান শুভ, উপজেলা নির্বাচন অফিসার নুরু আমিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, দপ্তর সম্পাদক কাইয়ুম শরিফ, মুকসুদপুর কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটার মেহেরুমা তাবাসসুম সোয়া, সুশীলনের প্রজেক্ট অফিসার এনামুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

​উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির তাঁর বক্তব্যে নারীর অধিকার, ক্ষমতায়ন এবং সমাজের সর্বস্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “নারীর উন্নয়ন ও সমঅধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” এছাড়া তিনি নারী শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপসহ আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন।


More News Of This Category