• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

Published মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

বাদশাহ মিয়া , মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুরে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ ‘বিজয় সভাকক্ষে’ এই সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন:

  • ​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত।
  • ​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন।
  • ​মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান।
  • ​মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু।

​এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

​সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচি নির্ধারণ, উদযাপনের কর্মপরিকল্পনা এবং সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।


More News Of This Category