• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত

গোপালগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন

Published শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

বাদশাহ মিয়া :
২০২৬ সালের জানুয়ারি মাসের জরিপে গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মুকসুদপুর থানা-এ কর্মরত ওসি আবদুল্লাহ আল মামুন।


রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় গোপালগঞ্জ পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সমিতির সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশ পুলিশের পক্ষে জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ সম্মাননা স্মারক প্রদান করেন।


অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওয়ারেন্ট তামিল কার্যক্রমে সফলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি এবং থানার সার্বিক কার্যক্রম দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।


পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, এই অর্জন একক নয়, এটি মুকসুদপুর থানা পুলিশের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও সেবায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


More News Of This Category