• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত রাখতে মোবাইল কোর্ট

Published সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ):

গোপালগঞ্জের মুকসুদপুর সদর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে।


রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত।


অভিযানকালে বাজারের বিভিন্ন দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা সঠিকভাবে প্রদর্শন করা হয়েছে কি না এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি হচ্ছে কি না তা তদারকি করা হয়। একই সঙ্গে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়।


এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।


More News Of This Category