• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুরে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

Published শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

রোজবার্তাঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।


শুক্রবার ও শনিবার উপজেলার রাঘদী ইউনিয়নে দেশি-প্রবাসীদের সেবামূলক সংগঠন চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী হিসেবে খেজুর, চিড়া, মুড়ি, চিনি, ছোলা, ট্যাং ইত্যাদি প্রায় ১৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়। এ সময় সংগঠনের উদ্যোক্তা মাসুদুর রহমান, সালাউদ্দিন শেখ, বিপ্লব খান প্রমুখ উপস্থিত ছিলেন।


সংগঠনের উদ্যোক্তা মাসুদুর রহমান জানান, মুকসুদপুর উপজেলায় অসহায় ও হতদরিদ্র পরিবারকে সহায়তার উদ্দেশ্যে দেশি-প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা কাজ করে যাচ্ছে। সারাবছর বিভিন্ন পরিস্থিতিতে সংকটকালীন সময়ে এসব পরিবারের পাশে দাঁড়াবে সংগঠনের সদস্যরা। এসব কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ও শনিবার সংগঠনের পক্ষ থেকে প্রায় ১৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজে ভালো কাজের ধারাবাহিকতায় আমাদের সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।


More News Of This Category