• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত

কত অজানারে’র স্রষ্টা শংকর আর নেই

Published শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

রোজবার্তা:

‘কত অজানারে’-এর লেখক প্রখ্যাত উপন্যাসিক মনীশঙ্কর মুখোপাধ্যায় নিজেই পাড়ি জমালেন অজানার উদ্দেশ্যে। সেই ১৯৫৫ সালে মাত্র বাইশ বছর বয়সে প্রথম লেখা ‘কত অজানারে’ উপন্যাসের মাধ্যমে বাংলা সাহিত্যজগতে স্থায়ী করে নেন নিজের আসন। অতঃপর তাঁর কলম থেকে বেরিয়ে আসে ‘চৌরঙ্গী’, ‘সীমাবদ্ধ’, ‘জন অরণ্য’-এর মতো কালজয়ী অসংখ্য উপন্যাস। সেই সঙ্গে কথাসাহিত্যে সিদ্ধহস্ত শংকর নিজস্ব ঢঙে উজাড় করে দিয়েছেন সবটুকু।


জন্ম ১৯৩৩ সালে, বর্তমান বাংলাদেশের যশোর মহকুমায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে তাঁর পরিবার পশ্চিমবঙ্গে পাড়ি জমায়। শৈশব থেকেই অর্থনৈতিক অসচ্ছলতা ও অনিশ্চিত ভবিষ্যৎ তাঁকে বাধ্য করে নানা পেশায় জড়িয়ে পড়তে। উড়তি বয়সে জীবনের বাস্তবতা নিয়ে লেখা ‘কত অজানারে’ সত্যিই পাঠকহৃদয়ে জানা-অজানার পার্থক্য বুঝতে শেখায়, সত্যিকার জীবনদর্শনের আলোকে। যা আজও অব্যাহতভাবে বাঙালির প্রিয় ও অবশ্যপাঠ্য বইয়ের তালিকায় রয়েছে।


তাঁর পঞ্চাশের বেশি উপন্যাসের প্রায় সবকটিই পাঠকপ্রিয়। কয়েকটি উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেছেন সত্যজিৎ রায়, তরুণ মজুমদারসহ অনেকে। বিখ্যাত সেই চলচ্চিত্রগুলো এবং জীবন্ত হয়ে ওঠা চরিত্রগুলোর স্রষ্টা ব্যক্তিগতভাবে কখনোই ছিলেন না অন্যান্য লেখকদের মতো তথাকথিত সুশীল বা প্রগতির ঝান্ডাবাহী। যা বলার, তা অত্যন্ত দৃঢ়ভাবে বলেছেন; আর করেছেন তারও বহুগুণ।


সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছেন জীবনের শেষ পর্বে, মাত্র কয়েক বছর আগে। এছাড়াও অর্জন করেছেন বহু সম্মাননা। সেসব বাদ দিয়েও বলতে হয়, শংকর এমন একজন লেখক, যাঁকে ব্যতিরেকে বাংলা সাহিত্য অচল।


৯৩ বছর বয়সে শরীরজুড়ে নানা ব্যাধি ছিল প্রায় অনিরাময়যোগ্য। এরই মধ্যে কোমরে আঘাত পেয়ে গত কয়েক সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন। অবশেষে ২০ জানুয়ারি মহাপ্রয়াণ ঘটল বাংলা সাহিত্যজগতের শংকরের। আমাদের গভীর শ্রদ্ধা


More News Of This Category