• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে নদীতে: ২৬ বছরেও নির্মিত হয়নি স্থায়ী ভাগাড় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মুকসুদপুর উপজেলা বিএনপির দুই নেতা বহিষ্কার

Published মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

রোজবার্তা: দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব (ভারপ্রাপ্ত) মুকসুদপুর উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছেন।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত গোপালগঞ্জ-১ আসনের প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের পক্ষে নির্বাচনী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. বদিউজ্জামান বিল্টু খান ও সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এ বিষয়ে গত ১ ফেব্রুয়ারি মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের কাছে পাঁচ দিনের মধ্যে লিখিত জবাব চেয়ে পত্র পাঠান। নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না দেওয়ায় তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


উল্লেখ্য, বহিষ্কৃত দুই নেতা গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের ঘনিষ্ঠ আত্মীয়। তারা দলীয় প্রার্থীর বিপক্ষে আশরাফুল আলম শিমুলের পক্ষে কাজ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এর আগেও একই অভিযোগে মুকসুদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক টুটুল মিয়াকে বহিষ্কার করা হয়।


More News Of This Category

Recent Comments

No comments to show.