• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

গোপালগঞ্জ-১ আসনে কারাবন্দী প্রার্থী কাবির মিয়ার পক্ষে বিশাল মিছিল

Published সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

রোজবার্তাঃ
আজ সোমবার সকাল ৮ ঘটিকায় গোপালগঞ্জ-১ আসনের কারাবন্দী সংসদ সদস্য প্রার্থী মোঃ কাবির মিয়ার পক্ষে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর উপজেলার কমলাপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এ মিছিলে ব্যাপক জনসমাগম লক্ষ করা যায়।


সকাল থেকেই কাবির মিয়ার সমর্থকেরা ছোট ছোট মিছিল নিয়ে কমলাপুর বাসস্ট্যান্ডে জড়ো হতে থাকেন। একপর্যায়ে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে মিছিলটি কমলাপুর বাসস্ট্যান্ড থেকে মুকসুদপুর বাজার হয়ে কলেজ মোড় পর্যন্ত অগ্রসর হয়। পরে কলেজ মোড় প্রদক্ষিণ করে মুকসুদপুর পাইলট স্কুল ও চৌরঙ্গী হয়ে আবার কমলাপুর বাসস্ট্যান্ডে এসে মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে কমলাপুর বাসস্ট্যান্ডে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন কাবির মিয়ার পরিবারের সদস্যরা।

মুকসুদপুর বাজারের ব্যবসায়ী সুমন বলেন, এবারের নির্বাচনে বিভিন্ন প্রার্থীর পক্ষে ছোটখাটো মিছিল দেখা গেলেও কাবির মিয়ার মতো এত বড় মিছিল আর হয়নি।

কাবির মিয়ার এক সমর্থক বলেন, “আমাদের নেতা মোঃ কাবির মিয়া দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় ধরে বিনা অপরাধে কারাবন্দী রয়েছেন। কারাবন্দী নেতার প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতেই আমরা আজ এই মিছিলে অংশ নিয়েছি।”

তিনি আরও বলেন, নানা প্রতিবন্ধকতার মধ্যেও এই মিছিল প্রমাণ করে সাধারণ ভোটারদের মধ্যে কাবির মিয়ার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আগামী ১২ তারিখে কাবির মিয়ার পক্ষে ব্যালট বিপ্লব ঘটবে এবং তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন।

মোঃ কাবির মিয়া গোপালগঞ্জ-১ আসনে গণ-অধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী। তার নির্বাচনী প্রতীক ‘ট্রাক’।

উল্লেখ্য, মোঃ কাবির মিয়া মুকসুদপুর উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফারুক খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে এক লাখেরও বেশি ভোট পেয়েছিলেন। দলমত নির্বিশেষে তার একটি শক্তিশালী নিজস্ব সমর্থকগোষ্ঠী রয়েছে এবং তিনি সাধারণ মানুষের কাছে জনপ্রিয় বলে জানা গেছে।

বর্তমানে কারাবন্দী থাকায় তার পক্ষে নির্বাচনী প্রচারণায় তার মেয়ে, স্ত্রী, আত্মীয়স্বজন ও সমর্থকদের সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যাচ্ছে।


More News Of This Category