• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মুকসুদপুরে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তি

Published রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


রোববার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার সরকারি সাবের মিয়া জসিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আরিফ-উজ-জামান।


উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহতাব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম, মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিসুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরু আমিন।


এ সময় বক্তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করার আহ্বান জানান।


প্রশিক্ষণ কর্মশালায় মুকসুদপুর উপজেলার ৯৬টি কেন্দ্রের জন্য ১০৫ জন প্রিজাইডিং অফিসার, ৬১১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ১১৬ জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন। তাদের প্রশিক্ষণ প্রদান করেন কাশিয়ানী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ শেখ।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং নির্বাচন পরিচালনায় সার্বিক প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়।


More News Of This Category