• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মুকসুদপুরে রাতের আঁধারে সরস্বতী মূর্তি ভাঙচুর

Published শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

বাদশাহ মিয়া:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় রাতের আঁধারে একটি সরস্বতী মূর্তি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার উজানী ইউনিয়নের ১৭৮ নম্বর পশ্চিম উজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কান্দনীপাড়া গ্রামের সার্বজনীন পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে। পূজা শেষে রাতের দিকে পূজারীরা মন্দির ত্যাগ করার পর অজ্ঞাত দুর্বৃত্তরা সরস্বতী মূর্তির মাথা ও গলার অংশ ভেঙে ঝুলিয়ে রেখে যায় বলে অভিযোগ স্থানীয়দের।


শনিবার (২৪ জানুয়ারি) সকালে স্থানীয় বাসিন্দারা মন্দিরে এসে মূর্তির এই অবস্থা দেখতে পান। পরে বিষয়টি মুকসুদপুর থানাকে জানানো হয়।


খবর পেয়ে মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাফিসুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।


মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনার আগে থেকেই পূজা মণ্ডপ এলাকা থেকে সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হয়েছিল। ফলে কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। এ কারণে এখনো ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং জড়িতদের চিহ্নিত করতে মাঠে নেমেছে।


তিনি আরও বলেন, মন্দির কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে।


More News Of This Category