• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষাখাতে ঘটতে যাচ্ছে আমূল পরিবর্তন মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রোজবার্তা সাক্ষাৎকার মুকসুদপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে ইউএনও’র নেতৃত্বে বিশেষ অভিযান: ঈদযাত্রা ও বাজারদর নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন গোপালগঞ্জে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময়

মুকসুদপুরে যৌথ বাহিনীর অভিযান

Published শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

রোজবার্তা:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা জোরদার করার লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বাটিকামারী বাজার এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।


অভিযানটি পরিচালিত হয় মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল হাসানাতের নেতৃত্বে। এ সময় সেনাবাহিনীর একটি মোবাইল চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি ও বাজার এলাকায় নিয়মিত মনিটরিং করা হয়।


অভিযান চলাকালে বিভিন্ন অনিয়মের দায়ে ৭টি মোটরবাইক ও ২টি দোকানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এসব অপরাধের জন্য মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, যানবাহনের বৈধ কাগজপত্র না থাকা, লাইসেন্সবিহীন চালনা এবং ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন বিধি লঙ্ঘনের অভিযোগে এই জরিমানা করা হয়।


বিশেষ অভিযানে অংশ নেওয়া যৌথ বাহিনীর সদস্যরা জানান, নির্বাচনের আগে ও নির্বাচনকালীন সময়জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। জনস্বার্থে সেনাবাহিনী ও জনপ্রশাসনের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম এবং চেকিং অব্যাহত থাকবে বলেও তারা জানান।


এ সময় স্থানীয় সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানানো হয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করা হয়।


More News Of This Category