• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষাখাতে ঘটতে যাচ্ছে আমূল পরিবর্তন মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রোজবার্তা সাক্ষাৎকার মুকসুদপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে ইউএনও’র নেতৃত্বে বিশেষ অভিযান: ঈদযাত্রা ও বাজারদর নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন গোপালগঞ্জে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময়

মুকসুদপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি বিষয়ে মতবিনিময় সভা

Published বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

বাদশাহ মিয়াঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবির। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, গোপালগঞ্জ জেলা পুলিশের সিনিয়র এএসপি মো. হাসানুর রহমান, মুকসুদপুর ক্যাম্প কমান্ডার মেজর মুনতাসীর মামুন গৌরব, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পাশাপাশি রাজনৈতিক দলের প্রার্থী ও প্রতিনিধিগণ এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনের সকল প্রার্থীর করণীয় ও অকরণীয়, নির্বাচনী আচরণবিধির বিধিনিষেধ, প্রচারণার নিয়ম-কানুন এবং আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়সমূহ নিয়ে প্রাথমিক আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়। সভা শেষে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।


More News Of This Category