• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে নদীতে: ২৬ বছরেও নির্মিত হয়নি স্থায়ী ভাগাড় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ

বিএনপি থেকে বহিষ্কৃত এম এইচ খান মঞ্জু সিরাজুল ইসলাম সহ গোপালগঞ্জের ৩ নেতা

Published বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

রোজবার্তা :

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক দুই সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম দুই সদস্য এম এইচ খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।


আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদেরকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায় থেকে বহিষ্কার করা হয়।


অধ্যক্ষ এম এইচ খান মঞ্জু গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক ছিলেন। তিনি সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান। এছাড়া তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যসহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


বহিষ্কৃত সিরাজুল ইসলাম সিরাজ গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং গোপালগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তিনবার মনোনয়নপ্রাপ্ত ছিলেন। অন্যদিকে বহিষ্কৃত অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-৩ আসনে এই তিন নেতা বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এ কারণে তাঁদের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


More News Of This Category

Recent Comments

No comments to show.