• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত

প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে দারস্থ : কাবির মিয়াসহ বিএনপির ৪ প্রার্থী

Published মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

রোজবার্তা:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ জেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে বাতিল ঘোষিত প্রার্থীদের মধ্যে ৬৪৫ জন নির্বাচন কমিশনে আপিল করেন। টানা নয় দিন শুনানি শেষে ৪১৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান এবং প্রায় ২০০ জন বাদ পড়েন। এছাড়া অনুপস্থিতি ও আপিল প্রত্যাহারের কারণে আরও ২৭ জন প্রার্থী বাদ যান।


নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রার্থিতা ফিরে না পাওয়া প্রায় ২০০ জনের মধ্যে ৯৮ জন স্বতন্ত্র প্রার্থী এবং বাকি ৫১ জন বিভিন্ন রাজনৈতিক দলের। এছাড়া রাজনৈতিক দলের নয়—এমন (বিদ্রোহী) কয়েকজন প্রার্থীও বাদ পড়েছেন।


৫১ জন রাজনৈতিক দলের প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির ১৪ জন, জেপি’র ৭ জন, গণ অধিকার পরিষদের ৫ জন, বিএনপির ৪ জন, বিএনপি (বিদ্রোহী) ৪ জন, ইসলামী আন্দোলনের ৩ জনসহ অন্যান্য দলের প্রার্থী রয়েছেন।


ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গণ অধিকার পরিষদের গোপালগঞ্জ-১ আসনের প্রার্থী মো. কাবির মিয়াসহ বিএনপি মনোনীত ৪ জন প্রার্থী এবং অধিকাংশ বাদ পড়া স্বতন্ত্র প্রার্থী নিজেদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। এ বিষয়ে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, তারা ইতোমধ্যে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং ন্যায়সঙ্গতভাবে তাদের অধিকার ফিরে পাবেন।


একই ধরনের দাবি করেছেন নয় মাস কারাবন্দি গোপালগঞ্জ-১ আসনের প্রার্থী মো. কাবির মিয়ার ঘনিষ্ঠজনেরা। তারা জানান, নির্বাচন কমিশন ও উচ্চ আদালতের প্রতি শ্রদ্ধা রেখে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে অতি দ্রুত তারা প্রার্থিতা ফিরে পাবেন, যার মাধ্যমে কাবির মিয়ার প্রতি সুবিচার নিশ্চিত হবে।


More News Of This Category