• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মুকসুদপুরে এন্টিবায়োটিক মুক্ত খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত

Published রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ):
গোপালগঞ্জের মুকসুদপুরে এন্টিবায়োটিক মুক্ত খামার ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকালে ট্রেড গ্লোবাল লিমিটেডের আয়োজনে এবং সিসিডিবির সহযোগিতায় উপজেলার জলিরপাড় ইউনিয়নের তালবাড়ী সিসিডিবির এসএলপিএফ-আইভিসিডি প্রকল্প অফিসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


ট্রেড গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াওঝু বাই উয়ান বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং কোং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মিঃ লিও ইয়াংলি।


জেন্ডার ও এডভোকেসি অফিসার জ্যাকলিন মালা বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়াওঝু বাই উয়ান বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং কোং লিমিটেডের আন্তর্জাতিক রপ্তানি ব্যবস্থাপক মিস চাই রুইচেন, সিসিডিবির প্রধান কার্যালয়ের বাই-ল্যাটেরাল প্রকল্প সমন্বয়কারী মিঃ আর্নেস্ট অনিন্দ্য সরকার, সিসিডিবির এসএলপিএফ-আইভিসিডি প্রকল্পের সমন্বয়কারী কৃষিবিদ মোঃ আব্দুল বারী এবং মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি তারিকুল ইসলাম।


উদ্বোধনী বক্তব্যে মুকসুদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম এন্টিবায়োটিক মুক্ত খামার ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, অতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহারের ফলে মানবস্বাস্থ্যের পাশাপাশি পরিবেশ ও প্রাণিসম্পদও মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে।
অনুষ্ঠানে বক্তারা এন্টিবায়োটিকের ক্ষতিকর দিক, নিরাপদ খাদ্য উৎপাদন, এন্টিবায়োটিক মুক্ত খামারের সুবিধা ও আর্থিক লাভ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।


এ সময় সিসিডিবির এসএলপিএফ-আইভিসিডি প্রকল্পের আওতায় একশত জন কৃষক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


More News Of This Category