• রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মুকসুদপুরে সরকারি গাছ কাটার দায়ে ১০ হাজার টাকা জরিমানা

Published বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

বাদশাহ মিয়া :
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সরকারি জায়গা থেকে অবৈধভাবে মূল্যবান ও বিরল প্রজাতির পোয়া গাছ কাটার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম লিয়াকত আলী লাক্ষু। তিনি উপজেলার পুরাতন মুকসুদপুর গ্রামের মৃত মালেক শেখের ছেলে।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পুরাতন মুকসুদপুর এলাকায় সরকারি মালিকানাধীন জমি থেকে একটি মূল্যবান পোয়া গাছ কাটেন লিয়াকত আলী। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত।


এ সময় গাছ কেটে আত্মসাৎ করার প্রস্তুতিকালে অভিযুক্ত লিয়াকত আলীকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি সম্পদ চুরির চেষ্টার অপরাধে তাকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত বলেন, “গাছ কেটে আত্মসাৎ করার সময় অভিযুক্তকে হাতেনাতে ধরা হয়েছে। সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”


উপজেলা প্রশাসনের এ পদক্ষেপে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে এবং সরকারি সম্পদ রক্ষায় আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছে।


More News Of This Category