• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে নদীতে: ২৬ বছরেও নির্মিত হয়নি স্থায়ী ভাগাড় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ

নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন

Published বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বাদশাহ মিয়া:

​আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা-২০২৬’ পেয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন।

​বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নায়ক মান্না ডিজিটাল ভবনে নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে এই আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুনকে ‘নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়।

​সম্মাননা গ্রহণের পর আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

​আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে আবদুল্লাহ আল মামুনের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। তাঁর এ সম্মাননা প্রাপ্তির খবরে মুকসুদপুরের সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে।

​স্থানীয়দের মতে, দায়িত্ব পালনে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে পাওয়া এ সম্মাননা মুকসুদপুর থানার পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে এবং জনসেবামূলক কার্যক্রমে তাঁদের ভূমিকা আরও জোরদার করবে।


More News Of This Category

Recent Comments

No comments to show.