রোজবার্তা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোপালগঞ্জ জেলা শাখা কর্তৃক ২৮ জুলাই গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান ও ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত দলীয় প্যাডে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সদর উপজেলা বিএনপির আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় অ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলামকে আহ্বায়ক এবং ফজলুল কবির দারাকে সদস্য সচিব করে এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
একই সঙ্গে নবগঠিত এই নেতৃত্বকে আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন এবং দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হয়।
উল্লেখ্য, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছেন। অন্যদিকে ফজলুল কবির দারা সদ্য বিলুপ্ত কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।