• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত

মুকসুদপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৪০ জন আহত

Published রবিবার, ৫ জুলাই, ২০২৬

বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ):

​গোপালগঞ্জের মুকসুদপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

​রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চরপ্রসন্নদী ১ নম্বর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার চরপ্রসন্নদী ১ নম্বর ব্রিজের ওপর ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় বরিশালগামী ইলিশ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির প্রায় ৪০ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়।

​মুকসুদপুর সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


More News Of This Category