বাদশাহ মিয়া, মুকসুদপুর:
”করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আয়শা সিদ্দিকার সঞ্চালনায় মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান শুভ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরু আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এ নাইম, উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক বাচ্চু শেখ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহমেদ প্রমুখ।